বিজন ভাবনা - (১১) সিপিবির কংগ্রেস ও কিছু কথা
গত ১৯ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হল। এবার কংগ্রেস হল তথাকথিত ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরে। সেই গণ অভ্যুত্থানে সিপিবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনে সিপিবি ততটা না হলেও তার গণ সংগঠন উদীচী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তো হয়ই নাই, উল্টো দেশে আরও বেশী করে সাম্প্রদায়িক ও ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। দেশে বর্তমানে এসব শক্তির পরোক্ষ শাসন চলছে। সিপিবি জুলাই পরবর্তী অনেক কিছুই গিলতে পারলেও ঠিক হজম করতে পারেনি আমার কিছু কিছু বিষয় উগরে ফেলতেও সমর্থ হয়নি। এমনকি এসব প্রশ্নে পার্টির মধ্যে তীব্র মতবিরোধ আছে বলেও শোনা গেছে। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবি কী নীতি গ্রহণ করে সেটা দেখার জন্য পার্টির কর্মী ও সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করবে সেটাই স্বাভাবিক। তাই অনেকের মত আমিও চেষ্টা করেছি কংগ্রেসের খবরাখবর নিতে। ফেসবুকে নানা জনের নানা মত শুনে আর কংগ্রেসের ছবি দেখে চেষ্টা করেছি সেখানকার আবহাওয়া অনুভব করতে। সিপিবির কংগ্রেসে মঞ্জুরুল আহসান খান মঞ্জু ভাইকে দেখলাম। দেখলাম...