বিজন ভাবনা - (৩৭) শিক্ষা
কিছুদিন আগে যখন দেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বাম দলের ভূমিকা নিয়ে লিখি এক বন্ধু মন্তব্য করল যে দেশের বর্তমান পরস্থিতির জন্য দায়ী শিক্ষিত মানুষের অভাব। আমাদের দেশ তো বটেই, সব দেশেই একটি গড়পড়তা ধারণা আছে যে সমস্ত নষ্টের মুলে রয়েছে শিক্ষার অভাব। সত্যিই কি তাই? একাত্তরে যুদ্ধ করেছিল মূলত চাষাভুষা। মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে নেতৃত্ব দিয়েছিল শিক্ষিত মানুষ। এই যে দেশটা রসাতলে গেল সেটাও তো শিক্ষিত মানুষদের হাত ধরেই। ডঃ আলী রিয়াজ, ডঃ সলিমুল্লাহ খান, ডঃ আসিফ নজরুল, ডঃ ইউনুস - এদের শিক্ষার ঘাটতি আছে? সোভিয়েত ইউনিয়ন বা নতুন রাশিয়ায় দেখেছি, দেখছি এই শিক্ষিত মানুষই অল্পে তুষ্ট হতে না পেরে দেশ তথা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আসলে দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা না থাকলে শিক্ষা দিয়ে কিছু হয় না। এই ভালোবাসা জাগাতে পারে দেশীয় সংস্কৃতি। দেশের আলো হাওয়ায় যে সংস্কৃতি গড়ে উঠেছে হাজার বছর ধরে সেটাকে বর্জন করে যে শিক্ষা তা কখনোই পূর্ণাঙ্গ শিক্ষা হয়। দেশপ্রেম মানে দেশের মাটি, মানুষ, ইতিহাস, ঐতিহ্যকে ভালোবাসা, তা ধারণ করা। শিক্ষার ফলে হয়তো ধর্ম নিয়ে গোঁড়ামি কমে কিন্ত...