বিজন ভাবনা - (৬৩) রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন ২০২৬
রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার কামচাতকা সময় সকাল ০৮.০০ টায় শুরু হয়ে ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার কালিনিনগ্রাদ সময় সন্ধ্যা ২০.০০ টায় শেষ নির্বাচন কেন্দ্র বন্ধের মধ্য দিয়ে এবারের মত পার্লামেন্ট নির্বাচন শেষ হল। রাশিয়ায় বছরে দুইবার নির্বাচন হয় - মার্চের তৃতীয় শুক্রবার থেকে রবিবার আর সেপ্টেম্বরের তৃতীয় শুক্রবার থেকে রবিবার। দেশের সমস্ত নির্বাচন এই সময়েই হয়। এবার পার্লামেন্টের পাশাপাশি বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচন হয়েছে। আগে অবশ্য মাত্র একদিন নির্বাচন হত, যদি ভুল না করি সেটা ছিল রবিবার। যেহেতু নির্বাচন এমন এক সময়ে হয় যখন বেশির ভাগ লোক খামার বাড়িতে থাকে, বিশেষ করে সেপ্টেম্বরে, তাই ভোটারদের উপস্থিতি কম হত। করোনার সময়ে যাতে লোকজন ভিড় না করে, তাই ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিন দিন ব্যাপী ভোটের আয়োজন করা হয়। সেটা মানুষের মধ্যে এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে পরে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে তিন দিন ব্যাপী নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। সেই সোভিয়েত আমল থেকে শুরু করে এখন পর্যন্ত এদেশের নির্বাচন বিভিন্ন পরিবর্তনের মধ্য দ...