Posts

Showing posts from May, 2026

বিজন ভাবনা - (৪৬) যুদ্ধ যুদ্ধ খেলা

Image
দেশে একটা কথা আছে – আপদ তাড়িয়ে বিপদ ডাকা। অনেকেই আবার বলে ফুটন্ত কড়াই থেকে চুল্লীর আগুনে পড়া। তবে শুধু দেশেই নয়, এ ধরণের ঘটনা আমরা বিশ্ব রাজনীতিতে হরহামেশাই দেখি। ইসরাইল ও আমেরিকা মিলে ইরান আক্রমণ করলে ইউক্রেন যুদ্ধ অনেকটাই পর্দার আড়ালে চলে গেছিল। অনেকে তো ফোন করে জানতেও চাইত – কি ব্যাপার, যুদ্ধ থেমে গেল নাকি। ভাবখানা এই যেন কোন মুভির সবচেয়ে উত্তেজনাকর এপিসোডে কারেন্ট চলে গেছে। যাহোক, আমেরিকা আর ইরান সমঝোতায় পৌঁছানোর খবরে ইউক্রেন আবার সামনে চলে এসেছে। জেলেনস্কি অবশ্য চেষ্টার ত্রুটি করেনি নিজেকে সংবাদ মাধ্যমে ভাসিয়ে রাখতে। কারণ যুদ্ধ মানেই পশ্চিমা ঋণ আর সেই বিশাল ঋণ থেকে কমিশন নেবার সুযোগ। তবে এটা শুধু জেলেনস্কির একার নয়, পশ্চিমা বিশ্বের প্রায় সব নেতাদের পকেটেই বিভিন্ন অনুপাতে এই অর্থ জমা পড়ে বলে বাজারে কথা আছে। আর তাই ইউক্রেন সর্বান্তকরণে চেষ্টা করেছে অনির্বাণ শিখার মত যুদ্ধের আগুন জিইয়ে রাখতে। বিভিন্ন সময়ে রাশিয়ার বিভিন্ন বেসামরিক স্থাপনা আক্রমণ করেছে। রাশিয়া উত্তর দিয়েছে। তবে সর্বশেষ যখন ইউক্রেন লুগানস্ক রিপাবলিকের স্তারোবেলস্ক শহরে হোস্টেল আক্রমণ করে তখন থেকে অবস্থার অবনতি ঘটে। উল্...

বিজন ভাবনা - (৪৫) শিক্ষা

Image
কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে শত্রু পক্ষে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের দেখে অর্জুন যখন যুদ্ধ করতে অনীহা প্রকাশ করে গাণ্ডীব নামিয়ে রাখেন, সারথী শ্রীকৃষ্ণ তখন তাঁকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করার জন্য যে বাণী শোনান সেটাই পরবর্তীতে ভাগবৎ গীতা হিসেবে পরিচিতি পায় যদিও মহাভারতে এটাকে অর্জুনের বিশ্বরূপ দর্শন বলে আখ্যায়িত করা হয়েছে। এই কথোপকথনের এক পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন “যখন পৃথিবী অধর্মে পরিপূর্ণ হয়ে ওঠে তখন সাধুদের রক্ষা ও দুর্বৃত্তদের দমনের জন্য ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন।” কৃষ্ণের দীর্ঘ মোটিভেশনাল স্পীচের ধাক্কা সইতে না পেরে অর্জুন শেষ পর্যন্ত যুদ্ধ করতে রাজি হন। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয় হয়, কৌরবরা পরাজয় বরণ করে। মহাভারতের কাহিনী অনুযায়ী পাণ্ডবরা ছিল আলোর পক্ষে, ধর্মের পক্ষে, সত্যের পক্ষে। তাই তাদের বিজয় ছিল স্বাভাবিক। তাহলে অস্বাভাবিক কি? মহাভারত ও অন্যান্য হিন্দু পুরাণ অনুযায়ী ঝো এই যুদ্ধের কিছু কাল পরে দ্বাপর যুগ শেষ হয়ে যায়, পৃথিবী প্রবেশ করে কলি যুগে। হিন্দু পুরাণে চার যুগের উল্লেখ আছে - সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে সত্যের একচ্ছত্র আধিপত্য, ত্রেত...

বিজন ভাবনা - (৪৪) রাজনীতির কানাগলি

Image
বিএনপি ক্ষমতায় এসেছে তাও প্রায় তিনমাস হল। এবার বিভিন্ন কারণে যেহেতু বিএনপির পক্ষে নির্বাচনের সময় কথা বলেছি তাই তাদের কাছে অনেক কিছুই আশা করেছিলাম। যেমন আশা ছিল মুক্তিযুদ্ধের প্রতি তাদের কমিটমেন্ট হবে ভিন্ন রকম, ইউনুস সরকারের আমলে যারা মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে আটক ছিল তারা অন্তত জামিনে মুক্তি পাবে। পুলিশ হত্যা সব চব্বিশের জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার নিরপেক্ষ বিচার শুরু হবে। তবে ইচ্ছা থাকলেও সেটা পূরণ করা বিএনপির পক্ষে সহজ হবে না সেটাও জানতাম। আর এর কারণ শুধু বর্তমানের ক্ষমতার সমীকরণ নয়, বিএনপির জন্ম ইতিহাস। আমরা প্রায়ই বলি বিএনপির জন্ম ব্যারাকে। কিন্তু পঁচাত্তর তো মাত্র কিছু বিপথগামী অফিসারের মস্তিষ্কপ্রসূত দুর্ঘটনা ছিল না, ছিল ঠান্ডা মাথায় সুপরিকল্পিত একটা অপারেশন যাকে এখন বলে মেটিকুলাস প্ল্যান। আর এটা যে সিআইএ তথা মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে ঘটেছিল তাতে তো সন্দেহ নেই। এসব বিষয় সরাসরি না হলেও মার্কিন প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন সময়ে স্বীকার করেছে। ভাবার কারণ নেই যে আমেরিকা সেটা করেছিল শেখ মুজিবের প্রতি প্রতিহিংসা থেকে। এটা তারা ...

বিজন ভাবনা - (৪৩) পশ্চিম বঙ্গে নির্বাচন – বিচ্ছিন্ন ভাবনা

Image
পশ্চিম বঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে এবার বাংলাদেশে যত উৎসাহ উদ্দীপনা দেখা গেছে সেটা এর আগে কখনও দেখা গেছে বলে মনে করতে পারছি না। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নিয়ে পশ্চিম বঙ্গে প্রচুর উদ্দীপনা ছিল। তবে ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর সেই আবেগে ভাঁটা পড়ে। এরপর আবার উচ্ছ্বাস দেখা যায় ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের সময়। কোলকাতার শিল্পীদের অনেকেই ঢাকায় এসে আন্দোলনে সমর্থন ঘোষণা করে। অনেকে রচনা করেন গান। তবে শেখ হাসিনার সরকার মৌলবাদীদের সাথে আপোষের পথ বেছে নিলে আবেগের নদী আবার জলশূন্য হতে শুরু করে। ২০১৭ সালে প্রখ্যাত লেখক দ্বিজেন শর্মার উপদেশে “একাত্তরের সাত সতেরো” নামে মুক্তিযুদ্ধের স্মৃতির উপর আমার একটি বই আনন্দ পাবলিশার্সে পাঠালে “বাংলাদেশ নিয়ে পশ্চিম বঙ্গের মানুষের এখন আর কোন আবেগ নেই” অজুহাতে ওরা সেটা প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। তবে হঠাৎ করেই পশ্চিম বাংলা, বিশেষ করে কোলকাতা বাংলাদেশ নিয়ে সরব হয়ে ওঠে ২০২৪ সালে ছাত্রজনতার হাসিনা বিরোধী আন্দোলনের সময়। এমন কি আবু সাইদের মৃত্যু নিয়ে প্রথম পোস্টার ছাপা হয় কোলকাতার শিল্পীদের দ্বারাই। কিছু কিছু সাংবাদিক ও ব্লগারের সেই সময়কার ভিডিও ...