বিজন ভাবনা - (৫০) যুদ্ধের রোজনামচা
দুই সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেন ব্যাপক ভাবে রাশিয়ার উপর ড্রোন হামলা চালাচ্ছে। প্রায় প্রতিদিনই মস্কোর আশেপাশে শ’ খানেক ড্রোন ভূপাতিত করা হচ্ছে। কতগুলো ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে সেটা অবশ্য জানা যায় না। তবে রাশিয়া বিশাল দেশ। যেখানে ইসরাইল আয়তনে অনেক ছোট হয়েও ও দীর্ঘ দিন যাবত বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা “আয়রন ডোম” গড়ে তুলেও ইরানের সব রকেট প্রতিহত করতে পারছে না, সেখানে রাশিয়ায় যে কিছু রকেট লক্ষ্যভেদ করবে, সেটা তো স্বাভাবিক। তবে যেহেতু মাঝে মধ্যেই এখানে সেখানে অগ্নিকান্ডের খবর পাওয়া যায়, তাই সব না হলেও এসবের কিছু অংশ যে ড্রোন আক্রমণে হলেও অবাক হবার কিছুই নেই। তবে যুদ্ধের সময় জনগণকে প্যানিকগ্রস্থ না করা যেকোনো সরকারের দায়িত্ব। সতর্ক থাকতে হবে, কিন্তু ভয় পেলে চলবে না। তাই সরকার যদি এসব খবর নাও দেয়, এতে অন্যায়ের কিছু নেই। যখন ট্রাম্প বলছেন, ইরানের সাথে চুক্তি করে তিনি এখন ইউক্রেনের দিকে মনোযোগ দেবেন, তখন কেন এই আক্রমণ? জি-৭ এর সামিটের আগে বিভিন্ন বেসামরিক স্থাপনায়, কলেজের হোস্টেল, বেলারুশের স্কুল ছাত্রদের বহনকারী যাত্রীবাহী বাস শুধু নয়, পিতেরবুরগ ইকোনোমিক্য...