Posts

বিজন ভাবনা - (৩) মত ও পথ

Image
কয়েকদিন আগে সেভার সাথে বেড়াতে গেলাম নিস্কুচনি সাদে। এটা মস্কো নদীর দক্ষিণ তীরে এক বিশাল পার্ক। এক দিকে পার্ক কুলতুরি, অন্য দিকে ভরোবিওভি (লেনিনস্কি) গরি। নিস্কুচনি সাদ আসলে পার্ক কুলতুরির অংশ। ওদিকে আমরা প্রায়ই হাঁটতে যাই, তবে সেদিন ছিল কিছু উদ্দেশ্য নিয়ে ঘোরা। কয়েক দিন আগে ক্রিস্টিনা যখন মস্কো এসেছিল, ওরা গেছিল সেদিকে আর একটা গাছের ছবি পোস্ট করেছিল। গাছের শেকড় ছিল দেখার মত। তখনই ঠিক করি ওর ছবি তুলতে হবে। তাই আমি আর সেভা তাইনাকে (তাইনা সেভার কুকুর, ছোট্ট, তাই সাধারণত ওর ঝোলায় বসে শহর ঘুরে বেড়ায়। আমরা ওর নাম রাখি তাইকা, এটা সেভার আগের কুকুর আইকার অনুকরণে। আইকা বৃদ্ধ, অসুস্থ, যেকোনো সময়ে মারা যেতে পারে তাই ঐ ব্যবস্থা। আইকা মারা গেলে সেভা অনেকদিন কাউকে নিতে রাজি হয়নি। এখন তাইনা ওর সর্বক্ষণের সাথী) নিয়ে চললাম সেই গাছের উদ্দেশ্যে। রবিবার। রাস্তা লোকে লোকারণ্য। বিশেষ করে দীর্ঘ শীতের পরে যখন গরম পড়েছে, তাপমাত্রা ২০ ছাড়িয়ে গেছে। প্রাণোচ্ছল মস্কো। কেউ ঘুরছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। স্কুলের ছেলেমেয়েরা ঘুরছে দল বেঁধে। কেউ সাইকেলে, কেউ বা স্কুটারে করে সোঁ সোঁ করে চলে যাচ্ছে পাশ কাটিয়ে। এই এক নতুন ...

বিজন ভাবনা - (২) কন্ট্রাস্ট

Image
আমার ছোটবেলায় বাড়িতেই যাত্রার দল ছিল। বড়দা ভানু (বিধু ভূষণ) সাহার দলের নাম ছিল অম্বিকা নাট্য প্রতিষ্ঠান। এ ছাড়াও গ্রামে কার্ত্তিক সাহার যাত্রার দল ছিল অন্নপূর্ণা নাট্য সংস্থা। সেদিক থেকে যাত্রা নাটক এসবের মধ্যেই কেটেছে আমার শৈশব, কৈশর। জাতীয় জীবনেও তখন নাটকীয়তা ছিল, তবে সেসব ছিল কালেভদ্রে, আজকের মত এত ঘন ঘন ছিল না। উনসত্তর, একাত্তর, পঁচাত্তর…। এভাবেই পট পরিবর্তন ঘটত। তবে বর্তমানের ডিজিটাল যুগে মানুষ মোবাইল ফোনের মডেলের মতই নিত্যনতুন নাটক চায়, চায় উত্তেজনা। ফলে সব সরকারই চেষ্টা করে মানুষকে নতুন নতুন ইস্যু উপহার দিতে। কিছু কিছু ইস্যু সুখকর, কিছু কিছু দুঃখজনক। তবে জীবন তো কমেডি, ট্র্যাজেডি, ফার্স এসবেরই সমাহার। সবই যদি কমেডি হয় দর্শক বোর হবে, সরকারের যাত্রার দল তাহলে লাটে উঠবে। তাই সব সরকারই কিছুদিন পরপর নতুন নতুন করে ইস্যু তৈরি করে, উদ্দশ্য একটাই পুরানো ইস্যু ভুলিয়ে দেয়া। সেটা আমরা বিগত সরকারের সময়েও দেখেছি, এখনও দেখছি। হয়তো আগেও দেখতাম যদি সেসময় সামাজিক মাধ্যম শক্তিশালী থাকত। সেই বিচারে ইস্যু তৈরি যতটা না সরকারের কৃতিত্ব তারচেয়ে বেশি সময়ের দাবি। গত সরকারের আমলে দেখছি আজ বিশ্বজিত হত্য...

বিজন ভাবনা - (১) বিজন ভাবনা

Image
গত শুক্রবার প্রকাশিত হল আমার নিয়মিত কলাম বিজ্ঞান ভাবনার ২০৮ নম্বর পর্ব। বছরে ৫২ সপ্তাহ মানে ২০৮ নম্বর পর্ব লিখতে দীর্ঘ চার বছর কেটে গেছে। এছাড়া গত ০৯ জুলাই ফেসবুক মনে করিয়ে দিল ২০২১ সালের এই দিনে প্রকাশিত প্রথম সংখ্যার কথা। সেখানে আমি লিখেছিলাম বিজ্ঞান ভাবনা নাম হলেও আমার চেষ্টা থাকবে বিজ্ঞানমনস্ক পাঠক গড়ে তোলার যে চেষ্টা করবে নিরপেক্ষ ভাবে ভাবতে, যেকোনো বিষয়েই প্রশ্ন করতে, যে ধরে নেবে তার আজকের সাফল্য শেষ কথা নয়, এটা নতুন সাফল্য অর্জনের পথে একটি ধাপ মাত্র। কারণ বিজ্ঞান মানেই অনুসন্ধান। বিজ্ঞান সত্যের সন্ধানে এক অবিরাম প্রক্রিয়া, অবিরাম পথচলা। তবে এক সময় মনে হল বিজ্ঞান ভাবনা নামে লেখাটা সব সময় ঠিক তেমনটা থাকছে না যেমনটা প্রথমে ধারণা করেছিলাম। ইচ্ছা অনিচ্ছায় কিছু সাবজেক্টিভ বিষয় সেখানে চলে আসছে। অন্য দিকে অনেকেই ইতিমধ্যে সব ক্ষেত্রে আমার ভাবনার সাথে একমত না হলেও পড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তাই অনেক দিন থেকেই লেখার নাম পরিবর্তনের একটা তাগিদ বোধ করছিলাম। সামনে দুটো পথ খোলা ছিল – হয় নামের সাথে সামঞ্জস্য রেখে নিজের ভাবনায়, লেখায় পরিবর্তন আনা, যেটা লেখক হিসেবে আমার স্বাধীনতা কিছুটা হলেও খর্ব...