Posts

বিজন ভাবনা - (৭) তন্ত্রের গোলকধাঁধা

Image
হাঁটতে হাঁটতে সেভা আর আমি চলে এলাম মস্কো নদীর উপরে পায়ে হাঁটা সাঁকোর কাছে। আমাদের ছাত্র জীবনে মস্কো নদীর উপর অসংখ্য ব্রীজ থাকলেও পায়ে হাঁটা ব্রীজ ছিল বলে মনে করতে পারছি না, মানে সেই ব্রীজ যা দিয়ে শুধু পায়ে হেঁটে নদী পার হওয়া যায়। এখন এ রকম ব্রীজের সংখ্যা অনেক। এর একটা নিস্কুচনি সাদের কাছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে। এছাড়া আছে ক্রাইস্ট দ্য স্যাভইর গির্জার পাশে, কিয়েভস্কায়ার ওখানে, ফলে কিয়েভস্কায়া হয়ে বাংলাদেশ দূতাবাসে যাওয়া সহজ হয়ে গেছে, আছে মস্কো সিটির ওখানে। এসব ব্রীজ পায়ে হেঁটে মস্কো ঘোরা অনেক সহজ করে দিয়েছে। অনেকক্ষণ হাঁটছি তাই সেভা জিজ্ঞেস করল সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারব কি না। আসলে হাঁটতে সমস্যা না হলেও উপরে উঠতে আজকাল একটু হাঁপিয়ে উঠি। আমাদের জন্য লিফটের ব্যবস্থা আছে। ওখান থেকে নেমে যখন ফ্রুঞ্জেনস্কায়ার দিকে হাঁটছি একদল তরুণ তরুণী ইলেকট্রিক স্কুটারে করে শো শো করে বেরিয়ে গেল। - যাই বল, মস্কোয় এই স্কুটার নিষিদ্ধ করা উচিৎ। আমি জানি সেভা সোভিয়েত ইউনিয়ন খুব একটা পছন্দ করে না, তাই ইচ্ছে করেই বললাম - যদি সোভিয়েত ইউনিয়ন থাকত তাহলে আর এসব থাকত না। এখন চাইলেও বন্ধ পারবে না। মে...

বিজন ভাবনা - (৬) শান্তি নিয়ে অশান্তি

Image
আলাস্কা সামিট নিয়ে বিভিন্ন প্রথম দিকের আলোচনা শুনে মনে হল ট্রাম্প ও পুতিনের আলোচনা ব্যর্থ হয়েছে বলেই বেশিরভাগ মানুষের ধারণা। এসবই অবশ্য পশ্চিমা মাধ্যমের বয়ান। তাই প্রশ্ন জাগে এটা সত্য নাকি পশ্চিমা এলিটদের বেশির ভাগ যা চায় সেটাই সত্যের মোড়কে বাজারে ছাড়া। পশ্চিমা এলিট ইউক্রেন ও ইউরোপের অনুপস্থিতিতে রাশিয়া ও আমেরিকার মধ্যে ইউক্রেন বিষয়ে কোন চুক্তি হোক সেটা চায়নি। আমার আরও মনে হয়েছে একদল মানুষ ধারণা করেছিল যে আলোচনা মানেই আত্মসমর্পণ যেটা কিছুদিন আগে ফন ডের লায়েন করেছে ইউরোপের হয়ে ট্রাম্পের কাছে। দুই পক্ষের লড়াইয়ে একপক্ষ দুর্বল হলে সেটা হয় বেদম প্রহার আর দুই পক্ষ সমান হলে হয় মারামারি। সেখানে সহজে সমঝোতা আসে না, অনেক অমীমাংসিত প্রশ্ন থেকেই যায়। আর এসব প্রশ্নে দুই পক্ষকেই ছাড় দিতে হয়। প্রেস কনফারেন্সে পুতিন ও ট্রাম্পের বক্তব্য শুনে মনে হয়েছে এটা সাত দিনের প্রায় বিনা প্রস্তুতিতে আয়োজিত কোন সামিট নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনার ফসল। দুই দেশের মধ্যে দীর্ঘ দিন যোগাযোগ না থাকায় যে পাহাড় প্রমাণ সমস্যা তৈরি হয়েছে সেসব বিষয়েই সার্বিক আলোচনা হয়েছে। এখানে ইউক্রেন নিমিত্ত মাত্র ...

বিজন ভাবনা - (৫) ১৫ আগস্ট ২০২৫

Image
১৫ আগস্ট ২০২৫ – বঙ্গবন্ধু হত্যার ৫০ বছর। ভিন্ন পরিস্থিতিতে এই দিনটি হয়তো ভিন্ন মর্যাদায় পালিত হত, কিন্তু আজকের বাংলাদেশে যা কিছু বাংলাদেশের সাথে, বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেসব নিষিদ্ধ। অন্তত প্রধান উপদেষ্টার প্রেস সচিব যারা এই দিনটি পালন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিয়েছে। এই যদি হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাষা তাহলে এদের কাছ থেকে গণতন্ত্র কীভাবে আশা করা যায়? আর গণতন্ত্র যদি আশা না করা যায় তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তারা দেবে কীভাবে? ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যদি হয় বাঙালি জাতির জীবনে উজ্জ্বলতম দিন তাহলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো দিনগুলোর একটা। শেখ মুজিব ও তাঁর রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকতেই পারে তবে বাংলাদেশ সৃষ্টির ব্যাপারে তাঁর ভূমিকা সর্বজনবিদিত। গান্ধীকে নিয়ে খোদ ভারতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতভেদ আছে, তবে তিনি যে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ সে ব্যাপারে না ভারতে, না বহির্বিশ্বে - কোথাও কেউই সন্দেহ পোষণ করে না, যেমন বহির্বিশ্বে কেউ বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবের ভূমিকা অস্বীকার করে না, ...

বিজন ভাবনা - (৪) বৈষম্যের এক বছর

Image
দেখতে দেখতে এক বছর কেটে গেল। কারও জন্য এটা সফল্যের বছর, কারও জন্য ব্যর্থতার। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। কেন দেশের বেশির ভাগ জনগণের অংশগ্রহণে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তন প্রায় সবার জন্য অভিশাপ হয়ে নেমে আসল? কেন হাজার অনিয়ম অবিচারের পরেও কমবেশি আধুনিক একটি রাষ্ট্র ব্যবস্থা এভাবে মুখ থুবড়ে পড়ল? তার আগে আমরা জেনে নেই সাফল্য বলতে আমরা কি বুঝি। সাধারণ ভাবে বললে সফল্য হল কোন পরিকল্পনার সঠিক বাস্তবায়ন। তবে যদি বিজ্ঞানের ক্ষেত্রে দেখি তখন সাফল্য হল এক ধাপ থেকে অপেক্ষাকৃত উচ্চ ধাপে যাওয়া কেননা বিজ্ঞানে শেষ কথা বলে কিছু নেই, আছে শুধু অন্তহীন পথচলা। এটা শুধু বিজ্ঞানে নয়, ব্যক্তি ও সামাজিক জীবনেও। একটি শিশু যখন হাঁটতে শেখে তখন তার প্রতিটি পদক্ষেপই সাফল্য, কিন্তু সেটা যদি সেখানে থেমে থাকে তাহলে এই সাফল্যই এক সময় ব্যর্থতায় পর্যবসিত হবে। আবার যদি কারও চাকরিতে প্রমোশন না হয় তাহলে চাকরিতে ঢোকার সময় যেটা ছিল সাফল্য সেটা হবে স্থবিরতা বা এক অর্থে ব্যর্থতা। এই আলোতেই আজ ২০২৪ এর আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করা যাক। আর সেজন্য আমরা শুরু করব ঘোষিত লক্ষ্যগুলি থেকে। যেহেতু পরবর্তী...

বিজন ভাবনা - (৩) মত ও পথ

Image
কয়েকদিন আগে সেভার সাথে বেড়াতে গেলাম নিস্কুচনি সাদে। এটা মস্কো নদীর দক্ষিণ তীরে এক বিশাল পার্ক। এক দিকে পার্ক কুলতুরি, অন্য দিকে ভরোবিওভি (লেনিনস্কি) গরি। নিস্কুচনি সাদ আসলে পার্ক কুলতুরির অংশ। ওদিকে আমরা প্রায়ই হাঁটতে যাই, তবে সেদিন ছিল কিছু উদ্দেশ্য নিয়ে ঘোরা। কয়েক দিন আগে ক্রিস্টিনা যখন মস্কো এসেছিল, ওরা গেছিল সেদিকে আর একটা গাছের ছবি পোস্ট করেছিল। গাছের শেকড় ছিল দেখার মত। তখনই ঠিক করি ওর ছবি তুলতে হবে। তাই আমি আর সেভা তাইনাকে (তাইনা সেভার কুকুর, ছোট্ট, তাই সাধারণত ওর ঝোলায় বসে শহর ঘুরে বেড়ায়। আমরা ওর নাম রাখি তাইকা, এটা সেভার আগের কুকুর আইকার অনুকরণে। আইকা বৃদ্ধ, অসুস্থ, যেকোনো সময়ে মারা যেতে পারে তাই ঐ ব্যবস্থা। আইকা মারা গেলে সেভা অনেকদিন কাউকে নিতে রাজি হয়নি। এখন তাইনা ওর সর্বক্ষণের সাথী) নিয়ে চললাম সেই গাছের উদ্দেশ্যে। রবিবার। রাস্তা লোকে লোকারণ্য। বিশেষ করে দীর্ঘ শীতের পরে যখন গরম পড়েছে, তাপমাত্রা ২০ ছাড়িয়ে গেছে। প্রাণোচ্ছল মস্কো। কেউ ঘুরছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। স্কুলের ছেলেমেয়েরা ঘুরছে দল বেঁধে। কেউ সাইকেলে, কেউ বা স্কুটারে করে সোঁ সোঁ করে চলে যাচ্ছে পাশ কাটিয়ে। এই এক নতুন ...

বিজন ভাবনা - (২) কন্ট্রাস্ট

Image
আমার ছোটবেলায় বাড়িতেই যাত্রার দল ছিল। বড়দা ভানু (বিধু ভূষণ) সাহার দলের নাম ছিল অম্বিকা নাট্য প্রতিষ্ঠান। এ ছাড়াও গ্রামে কার্ত্তিক সাহার যাত্রার দল ছিল অন্নপূর্ণা নাট্য সংস্থা। সেদিক থেকে যাত্রা নাটক এসবের মধ্যেই কেটেছে আমার শৈশব, কৈশর। জাতীয় জীবনেও তখন নাটকীয়তা ছিল, তবে সেসব ছিল কালেভদ্রে, আজকের মত এত ঘন ঘন ছিল না। উনসত্তর, একাত্তর, পঁচাত্তর…। এভাবেই পট পরিবর্তন ঘটত। তবে বর্তমানের ডিজিটাল যুগে মানুষ মোবাইল ফোনের মডেলের মতই নিত্যনতুন নাটক চায়, চায় উত্তেজনা। ফলে সব সরকারই চেষ্টা করে মানুষকে নতুন নতুন ইস্যু উপহার দিতে। কিছু কিছু ইস্যু সুখকর, কিছু কিছু দুঃখজনক। তবে জীবন তো কমেডি, ট্র্যাজেডি, ফার্স এসবেরই সমাহার। সবই যদি কমেডি হয় দর্শক বোর হবে, সরকারের যাত্রার দল তাহলে লাটে উঠবে। তাই সব সরকারই কিছুদিন পরপর নতুন নতুন করে ইস্যু তৈরি করে, উদ্দশ্য একটাই পুরানো ইস্যু ভুলিয়ে দেয়া। সেটা আমরা বিগত সরকারের সময়েও দেখেছি, এখনও দেখছি। হয়তো আগেও দেখতাম যদি সেসময় সামাজিক মাধ্যম শক্তিশালী থাকত। সেই বিচারে ইস্যু তৈরি যতটা না সরকারের কৃতিত্ব তারচেয়ে বেশি সময়ের দাবি। গত সরকারের আমলে দেখছি আজ বিশ্বজিত হত্য...

বিজন ভাবনা - (১) বিজন ভাবনা

Image
গত শুক্রবার প্রকাশিত হল আমার নিয়মিত কলাম বিজ্ঞান ভাবনার ২০৮ নম্বর পর্ব। বছরে ৫২ সপ্তাহ মানে ২০৮ নম্বর পর্ব লিখতে দীর্ঘ চার বছর কেটে গেছে। এছাড়া গত ০৯ জুলাই ফেসবুক মনে করিয়ে দিল ২০২১ সালের এই দিনে প্রকাশিত প্রথম সংখ্যার কথা। সেখানে আমি লিখেছিলাম বিজ্ঞান ভাবনা নাম হলেও আমার চেষ্টা থাকবে বিজ্ঞানমনস্ক পাঠক গড়ে তোলার যে চেষ্টা করবে নিরপেক্ষ ভাবে ভাবতে, যেকোনো বিষয়েই প্রশ্ন করতে, যে ধরে নেবে তার আজকের সাফল্য শেষ কথা নয়, এটা নতুন সাফল্য অর্জনের পথে একটি ধাপ মাত্র। কারণ বিজ্ঞান মানেই অনুসন্ধান। বিজ্ঞান সত্যের সন্ধানে এক অবিরাম প্রক্রিয়া, অবিরাম পথচলা। তবে এক সময় মনে হল বিজ্ঞান ভাবনা নামে লেখাটা সব সময় ঠিক তেমনটা থাকছে না যেমনটা প্রথমে ধারণা করেছিলাম। ইচ্ছা অনিচ্ছায় কিছু সাবজেক্টিভ বিষয় সেখানে চলে আসছে। অন্য দিকে অনেকেই ইতিমধ্যে সব ক্ষেত্রে আমার ভাবনার সাথে একমত না হলেও পড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তাই অনেক দিন থেকেই লেখার নাম পরিবর্তনের একটা তাগিদ বোধ করছিলাম। সামনে দুটো পথ খোলা ছিল – হয় নামের সাথে সামঞ্জস্য রেখে নিজের ভাবনায়, লেখায় পরিবর্তন আনা, যেটা লেখক হিসেবে আমার স্বাধীনতা কিছুটা হলেও খর্ব...