Posts

বিজন ভাবনা - (১৬) ডিভাইড অ্যান্ড রুল

Image
গতকাল এক বন্ধু তার টাইম লাইনে সেজান মাহমুদ নামে একজনের স্ট্যাটাস শেয়ার করেছিল। সেখানে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেখলাম। মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি প্রগ্রেসিভ ডেমোক্র্যাটিক সোশ্যালিজমে বিশ্বাসী। মামদানির নির্বাচনী ইস্তেহার তাই সমাজের শোষিত বঞ্চিত মানুষের কথাই বলছে। কিন্তু সমস্যা হল ভদ্রলোক জন্মসূত্রে একই সাথে হিন্দু ও মুসলমান। তার বাবা উগান্ডা থেকে আগত একজন একাডেমিসিয়ান যিনি জন্মসূত্রে মুসলিম আর মা বিখ্যাত চলচ্চিত্রকার মীরা নায়ার ভারতীয় হিন্দু। ফলে এখন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় তাকে নিজের বলে দাবি করছে এবং তাকে নিউ ইয়র্কের প্রথম হিন্দু বা মুসলিম মেয়র বলে ঘোষণা করতে উদগ্রীব হয়ে বসে আছে। অথচ তিনি হতে পারতেন শুধু হিন্দু বা মুসলমান নয় নিউ ইয়র্কের সব প্রান্তিক মানুষের মেয়র – যিনি ধর্ম নয় মানবতার জন্য লড়াই করবেন। আমি মাঝে মধ্যে একই সাথে গরু ও শুয়োরের মাংস দিয়ে ধর্মনিরপেক্ষ খিচুড়ি রান্না করি। মামদানির অবস্থা সেই অর্থে আমার খিচুড়ির চেয়েও করুণ। জানি না মামদানি নিজে ভোট পাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছেন কিনা, যদি করে থাকেন সেটা হবে দুঃখজনক, যদিও আজকাল ধর্ম ভো...

বিজন ভাবনা - (১৫) রাজনীতির চোরাগলি

Image
কয়েক দিন আগে এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। মস্কোয় আমি হাতে গণা যে কয়েক জন মানুষের সাথে যোগাযোগ করি, সময় সুযোগে দেখা করি ও তাদের একজন। আমাদের আলাপ অনেক পরে। তাই ছাত্রজীবনের কমন পরিচিত নেই বলেই চলে। ফলে আমাদের কথাবার্তা হয় মূলত দেশীয় রাজনীতি নিয়ে। ও নিজেও বামপন্থী রাজনীতি করত। দেশে এখনও পুরানো কমরেডদের সাথে যোগাযোগ রাখে। তাই এলাকা ও কেন্দ্রের অনেক বামপন্থী নেতা কর্মীদের মনোভাব জানে। আমরা প্রায়ই এসব ব্যাপারে কথা বলি আর সময় পেলে মস্কোয় কোথাও দেখা করে কিছুক্ষণের জন্য আড্ডা দেই। গত সোমবার এমন এক আড্ডায় বসেছিলাম আমরা। ও শুরু করল - সেদিন এক বন্ধুকে ফোন করলাম। দেশে এক সাথে রাজনীতি করতাম। ওর কথা শুনে আমি তো অবাক। - কেন? কী হল আবার? - ও বলছিল এলাকার কথা। আগে ছাত্র লীগ মাসে বার দুই তিন রিক্সাওয়ালাদের কাছ থেকে চাঁদা আদায় করত কোন প্রোগ্রাম উপলক্ষ্যে। দশ, পনের, কুড়ি টাকা করে নিত। এখন নাকি ছাত্র দল প্রতি দিন কুড়ি টাকা করে ধার্য করে দিয়েছে। মানে দিনের শেষে কুড়ি টাকা ওদের দিলে রিক্সা রাস্তায় নামবে। - এটা আমাকে অনেক পুরানো এক গল্প মনে করিয়ে দিল। মস্কো থেকে এক বাংলাদেশী ছেলে ছাত্রজীবনে আমেরিকা চলে য...

বিজন ভাবনা - (১৪) ভাব ও ভাবনা

Image
গত সপ্তাহে বই পড়া নিয়ে কথা বলেছি। বলেছি যে সেখানে কী লেখা আছে মানুষ তা বোঝে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আর তার প্রতিফলন ঘটায় জীবনের লক্ষ্য দিয়ে। এখানে ফেসবুকে দেখা একটি উদাহরণ উল্লেখ করা যায় - তিনি বললেন ঘুষ নেয়া অন্যায়, মানুষ বুঝল ঘুষ নেয়া অন্য আয়। অর্থাৎ মানুষ নিজে ঠিক করে নেয় কোনটা সে গ্রহণ করবে ও কীভাবে করবে। ২০২৪ এ মানুষ স্বৈরশাসনের অবসান চেয়েছিল কিন্তু আন্দোলনের নেতারা চেয়েছিল হাসিনার পতন। মানুষ চায় শাসন বদলাতে, রাজনৈতিক দল চায় শাসক বদলাতে। শাসন শোষণে নেতাদের যত না আপত্তি তার চেয়ে বেশি আপত্তি শাসকে যদি না সে নিজে শাসক হয়। তাই জনগণের স্বার্থের কথা মুখে যতই বলুক আসল লক্ষ্য নিজে শাসক ও শোষক হওয়া। ২০২৪ এর জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারা সৃষ্টি হয়েছে – সেটা হল কিভাবে জনগণকে সহজে ও স্বল্প ব্যয়ে ধোঁকা দেয়া যায়। মনে পড়ে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে বা দেশাত্মবধক গান গাইতে গাইতে ঢাকার রাস্তায় মিছিলের কথা। পরবর্তী পরিস্থিতি বলে যারা মাথায় লাল সবুজ পতাকা বেঁধেছিল ও দেশাত্মবোধক গান গেয়েছিল তাদের অনেকেই, বিশেষ করে নেতৃস্থানীয় অংশ এই পতাকা ও গান কোনটাই ধা...

বিজন ভাবনা - (১৩) বই পড়া

Image
এরকম প্রশ্ন প্রায়ই শোনা যায় যে বই পড়ে কি মানুষ সত্যিই মানুষ হতে পারে? মানে ভালো মানুষ হবার পেছনে বইয়ের ভূমিকা কতটুকু। কারণ প্রচুর শিক্ষিত মানুষ আমরা চারপাশে দেখি যাদের মন মানসিকতা, যাদের সমাজ ভাবনা মনবতার ধারে কাছে যায় না। শুধু তাই নয় সমাজে বা দেশে যত বিপর্যয় নেমে আসে তার বেশিরভাগের পেছনে থাকে এই শিক্ষিত লোকদের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ। এই পড়ুয়া মানুষই যারা পড়ে না বা পড়াশুনা জানে না তাদের বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করে নিজেদের স্বার্থে। এটা আগেও ছিল, এখনও আছে। তবে এটাও ঠিক বিভিন্ন বিপর্যয়ের পাশাপাশি সমাজে যাকিছু ভালো, মানব সভ্যতার যাকিছু অর্জন সেটাও হয়েছে এই পড়ুয়া লোকদের হাত ধরেই। তাই এখানে বইয়ের চেয়েও বড় ভূমিকা রাখে সেই মানুষ যে বই পড়ে বা পড়ে না, কিন্তু যার মধ্যে আছে নতুনকে গ্রহণ করার বা গ্রহণ না করলেও নতুন কিছু শোনার মত একটি মুক্ত মন। যদিও আজকাল আমরা পড়া বলতে মূলত বই পড়া বুঝি, কিন্তু সেটা কি সত্যিই তাই? যখন বই ছিল না তখনও তো মানুষ পড়ত। হ্যাঁ সে প্রকৃতিকে পড়ত। আসলে প্রকৃতিকে পড়ে মানুষ যে অভিজ্ঞতা অর্জন করত সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার তাগিদ থেকেই বইয়ের আবিষ্কার। তাই প...

বিজন ভাবনা - (১২) স্বচ্ছতা

Image
আন্তোয়ান দ্য সেন্ট এক্সুপেরির ছোট্ট রাজকুমার বলেছিল, “তুমি যাকে বশ করেছ তার কাছে তুমি দায়বদ্ধ।” অন্য ভাবে বলতে গেলে সাগরেদের কাজকর্মের জন্য গুরু দায় এড়াতে পারেন না। ভাবিনি যে সিপিবির কংগ্রেস নিয়ে আবার লিখতে বসব। তবে বাহাত্তরের সংবিধানের ব্যাপারে ক্কাফি রতনের বক্তব্য নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা এখনও কমেনি বরং এ নিয়ে বিতর্ক যেন বেড়েই চলছে। অন্তত ফেসবুকে বিভিন্ন লেখা দেখে সেটাই মনে হয়। পরবর্তীতে রতন সেই ভিডিও ফেসবুকে নিজের পেজে আপলোড করে যা থেকে মনে হয় সে এত মানুষের কথা ও যুক্তিতে কর্ণপাত তো করেইনি বরং নিজের অবস্থানে অটল রয়েছে। আবার পাশাপাশি অনেকেই ২০১৪ সালে বাহাত্তরের সংবিধানের উপর সেলিম ভাইয়ের একটি লেখা পোস্ট করেছে। শুধু সেটা বা বলি কেন। এমন কি ইদানিং কালের অনেক বক্তব্যেও সেলিম ভাই বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করার পক্ষে মত দিয়েছেন বলে আমার মনে হয়েছে। এখন যেহেতু সেলিম ভাই নিজে রতনের নাম সিপিবির সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেছেন এবং সংবিধান নিয়ে রতনের বক্তব্য সেলিম ভাইয়ের বক্তব্যের সাথে সাংঘর্ষিক বলে অনেকেই মনে করছে তাই অনেকের মনেই প্রশ্ন জেগেছে সেলিম ভাই কি এখনও সংবিধান সম্...

বিজন ভাবনা - (১১) সিপিবির কংগ্রেস ও কিছু কথা

Image
গত ১৯ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হল। এবার কংগ্রেস হল তথাকথিত ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরে। সেই গণ অভ্যুত্থানে সিপিবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনে সিপিবি ততটা না হলেও তার গণ সংগঠন উদীচী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তো হয়ই নাই, উল্টো দেশে আরও বেশী করে সাম্প্রদায়িক ও ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। দেশে বর্তমানে এসব শক্তির পরোক্ষ শাসন চলছে। সিপিবি জুলাই পরবর্তী অনেক কিছুই গিলতে পারলেও ঠিক হজম করতে পারেনি আমার কিছু কিছু বিষয় উগরে ফেলতেও সমর্থ হয়নি। এমনকি এসব প্রশ্নে পার্টির মধ্যে তীব্র মতবিরোধ আছে বলেও শোনা গেছে। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবি কী নীতি গ্রহণ করে সেটা দেখার জন্য পার্টির কর্মী ও সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করবে সেটাই স্বাভাবিক। তাই অনেকের মত আমিও চেষ্টা করেছি কংগ্রেসের খবরাখবর নিতে। ফেসবুকে নানা জনের নানা মত শুনে আর কংগ্রেসের ছবি দেখে চেষ্টা করেছি সেখানকার আবহাওয়া অনুভব করতে। সিপিবির কংগ্রেসে মঞ্জুরুল আহসান খান মঞ্জু ভাইকে দেখলাম। দেখলাম...

বিজন ভাবনা - (১০) অজ্ঞতা

Image
মাঝে মাঝে এরকম পোস্ট দেখি যে অজ্ঞতাই সব দুর্গতির মূল। অজ্ঞতা থেকেই মানুষ বিভিন্ন রকমের খারাপ কাজ করে, অজ্ঞতা থেকে মানুষ অন্যের ক্ষতি করে। সব ধরণের অসামাজিক কাজের মূলে আছে অজ্ঞতা। আসলেই কি তাই? উল্টো যারা বেশি জানে তারাই তো মনে হয় সমাজ, দেশ ও মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাহলে? প্রথমে আমাদের জানতে হবে অজ্ঞতা কি? এটা কি শুধুই ডিগ্রিহীনতা? এই যে আমি ইউনিভার্সিটি শেষ করেছি, পিএইচডি করেছি, ডিএসসি করেছি তাই বলে কি নিজেকে বিজ্ঞ দাবি করতে পারি? ষাটের দশকের শেষে আর সত্তরের দশকে শুরুতে যখন প্রাইমারী স্কুলে পড়তাম তখন অনেকেই স্কুল থেকে ছিটকে পড়েছিল। তারা হয়তো জীবনে কোন সার্টিফিকেট পায়নি তবে তারা যে অজ্ঞ সেটা কি বলা যায়? তারা প্রায় সবাই নিজের নিজের মত করে জীবনে প্রতিষ্ঠিত। জ্ঞান এটাতো শুধু পুঁথিগত বিদ্যা নয়, জ্ঞান এটা অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা আমরা অর্জন করি জীবন থেকে। এই গল্পটি আমি অনেকবার বলেছি, লিখেছি। বার বার বললেও কিছু গল্প পুরানো হয় না। তখন সেভার বয়স কত? পাঁচ বড়জোর! একদিন ওকে নিয়ে বাসায় ফিরছি মিউজিকের স্কুল থেকে। অফিসে কী একটা জরুরি জিনিস ভুলে ফেলে আসায় ওকে গেটের বাইরে দাড় করিয়ে সে...